ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ওমর ফারুক সুমনের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের মধ্যনগর বাজার, ভেলানগর হাফিজিয়া মাদ্রাসা মাঠ ও তালতলী বাজার এলাকায় এ গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
গণসংযোগকালে ওমর ফারুক সুমন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে সমর্থন কামনা করেন। এসময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা ও প্রত্যাশার কথাও শোনেন তিনি। মানুষও তাকে পেয়ে ভীষণ খুশি।
সংক্ষিপ্ত বক্তব্যে ওমর ফারুক সুমন বলেন, “ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের জনগণের জন্য একটি সেবামুখী ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে চান তিনি। পাশাপাশি ইউনিয়নবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর করে একটি সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, “আমি আপনাদের দোয়া ও সমর্থন চাই। নির্বাচিত হলে একটি আধুনিক, সুন্দর ও উন্নত ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব, যেখানে সাধারণ মানুষের অধিকার ও সম্মান নিশ্চিত করা হবে।
গণসংযোগে উপস্থিত ছিলেন- ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক রমজান আলী, ইউনিয়ন কৃষক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন, বিএনপি নেতা মোকারম হোসেন, কবির হোসেন, যুবদল নেতা জামাল মিয়া, ৭নং ওয়ার্ড বিএনপি নেতা মো. সালাউদ্দিন, মোহাম্মদ অবিদ হোসেন, মফিজ উদ্দিন, শাহ আলম, সোহেল মিয়া, ফেরদৌস সরকার ও মোহাম্মদ মাসুদ।
এছাড়া ভেলানগর উত্তরপাড়া আদর্শ যুব সংগঠনের সভাপতি মো. স্বপন মিয়া, মো. খায়ের, মোজাম্মেল, মো. নান্টু মিয়া, মো. সোহেল, মো. মিলন মিয়া, মো. আলামিন, মাসুদ মিয়া, মো. ফারুক মিয়া, শফিক, খলিল, মো. ফেরদৌস, জুয়েল মিয়া ও তানভীর রানা সাগর সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।
গণসংযোগকে ঘিরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয়দের উপস্থিতি ও সাড়া প্রার্থীর নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
