ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পরিবেশবাদী সংগঠন প্রেরণার উদ্যোগে সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের সংর্বধনা

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(৭ মাস আগে) ২৫ মার্চ ২০২৬, বুধবার, ৩:২৯ অপরাহ্ন

banglahour

স্বাধীনতা বিরোধীদের হাত থেকে দেশ রক্ষায় এবারের জাতীয় সংসদ নির্বাচনে সনাতন ধর্মালম্বী ভাই -বোনেরা অগ্রণী ভুমিকা রেখেছে মন্তব্য করে ময়মনসিংহ-৪ সদর আসনের বিএনপি  দলীয় জাতীয় সদস্য আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, "বিএনপি মানুষের কল্যাণের জন্য কাজ করে, শুধু ক্ষমতার জন্য রাজনীতি করে না। নির্বাচনের মাত্র এক মাসের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদের দেয়া বিভিন্ন প্রতিশ্রুতি রক্ষা করে একে একে বাস্তবায়ন করতে শুরু করেছে।

পরিবেশবাদী অরাজনৈতিক সংগঠন প্রেরণার উদ্যোগে আজ (বুধবার) সকালে ব্রহ্মপুত্র নদের পাশে জয়নুল উদ্যানে জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের সংর্বধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলন।

তিনি আরও বলেন, ‘আপনারা কষ্ট করে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন বিএনপিকে, যার ফল এখন আপনারা পাচ্ছেন। বর্তমান সরকার সবসময় অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে রয়েছে। 
এসময় তিনি সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ পরিবেশবাদী অরাজনৈতিক সংগঠন প্রেরণা'র সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আরো বলেন, ময়মনসিংহ নগরী এবং জয়নুল আবেদীন পার্কের পরিবেশ রক্ষায় প্রেরণা সংগঠন অগ্রণী ভুমিকা পালন করছে।

এসময় প্রেরণা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ফরহাদ হাসান খান, সাধারণ সম্পাদক সমর চৌধুরী বাচ্চু ও সংগঠন উপদেষ্টা জুলফিকার হায়দার জুলফিসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম