ঢাকা, ১৫ জুন ২০২৬, সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জামালপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

সারাদেশ | আলী আকবর। জামালপুর প্রতিনিধি।

(২ মাস আগে) ২৬ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ৪:৩৭ অপরাহ্ন

banglahour

জামালপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা হয়েছে।

সূর্যোদয়ের সাথে সাথে শহিদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর সদর আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ মো.ওয়ারেছ আলী মামুন। এরপর জেলা প্রশাসন,  পুলিশ বিভাগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জামালপুর প্রেসক্লাবসহ  সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। 
সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উঠোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদানসহ
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯