ঢাকা, ১৫ জুন ২০২৬, সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ

সারাদেশ | আমজান হোসেন মিঠু। জেলা প্রতিনিধি। মুন্সীগঞ্জ।

(২ মাস আগে) ২৮ মার্চ ২০২৬, শনিবার, ৯:৪১ পূর্বাহ্ন

banglahour

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব, আব্দুল জব্বার খান আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করার আশা ব্যক্ত করেছেন।


জনাব, আব্দুল জব্বার খান হাঁসাড়া ইউনিয়নের হোসেন আলী উচ্চ বিদ্যালয় (আলমপুর) এবং লস্করপুর এইচ.কে.ইউ আলীম মাদ্রাসার সাবেক সুযোগ্য সভাপতি, শিক্ষানুরাগী হিসেবেও এলাকায় সুপরিচিত। তিনি এলাকায় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন।২৭/০৩/২০২৬ ইং মুন্সিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ একটি সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হন ,অনুষ্ঠানটি হয় আব্দুল জব্বার খান এর বাড়িতে।এলাকার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।


জনাব, আব্দুল জব্বার খান মাননীয় এমপি শেখ মোঃ আব্দুল্লাহর সামনে হাঁসাড়া ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। তিনি এলাকার রাস্তাঘাট, কালভার্ট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে এমপি সাহেবের হস্তক্ষেপ কামনা করেন।

এছাড়াও তিনি হাঁসাড়া ইউনিয়নের শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানান।
মাননীয় এমপি শেখ মোঃ আব্দুল্লাহ জনাব, আব্দুল জব্বার খানের উত্থাপিত সমস্যা ও দাবিগুলি গুরুত্ব সহকারে শোনার প্রতিশ্রুতি দেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপস্থিত হাঁসাড়া ইউনিয়নের বাসিন্দারা জনাব, আব্দুল জব্বার খানের সমাজসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তারা মনে করেন জনাব, আব্দুল জব্বার খান হাঁসাড়া ইউনিয়নের একজন সুযোগ্য চেয়ারম্যান প্রার্থী। তারা আশা ব্যক্ত করেন যে জনাব, আব্দুল জব্বার খান আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং হাঁসাড়া ইউনিয়নের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।


জনাব, আব্দুল জব্বার খানও হাঁসাড়া ইউনিয়নের উন্নয়নে অবদান রাখার জন্য প্রস্তুত আছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, 'আমি হাঁসাড়া ইউনিয়নের মানুষের জন্য কাজ করতে চাই। হাঁসাড়া ইউনিয়নকে একটি উন্নত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য।


জনাব, আব্দুল জব্বার খানের আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করার খবরে হাঁসাড়া ইউনিয়নের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। তারা মনে করেন জনাব, আব্দুল জব্বার খানের নেতৃত্বে হাঁসাড়া ইউনিয়ন একটি উন্নত ও সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে উঠবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯