ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ফরিদপুরে বসত বাড়িতে আগুনে পুড়ে কিশোরের মৃত্যু

সারাদেশ | মনির হোসেন। ফরিদপুর প্রতিনিধি।

(৭ মাস আগে) ৩০ মার্চ ২০২৬, সোমবার, ১:৪৭ অপরাহ্ন

banglahour


ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের বাখুন্ডা পূর্বপাড়া গ্রামে বসত বাড়িতে অগ্নিকাণ্ডে দুটি টিনের ঘর পুড়ে গেছে। এ ঘটনায় তামিম মিয়া (১৬) নামে এক কিশোর দগ্ধ হয়ে  মারা গেছে।

রবিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তামিম ওই গ্রামের দুবাই প্রবাসী রাফিক মিয়ার ছেলে।

প্রতিবেশীর সাথে জমিজমা সংক্রান্ত দ্বন্দ্বের জেরে ঘরে আগুন দেয়া হয়েছে বলে দাবি নিহতের পরিবারের।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রাতে হঠাৎ করে রাফিকের বসত ঘরে আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে ওই ঘরে থাকা তামিম দগ্ধ হয়। এসময় বাড়ির অন্য সদস্যরা একটি সামাজিক অনুষ্ঠানে অন্য বাড়িতে ছিলেন। 
স্থানীয় লোকজন দ্রুত  তামিমকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১১টার দিকে তামিমকে মৃত বলে ঘোষণা করেন।

আগুনের খবর পেয়ে দমকল বাহিনীর দুটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তামিমের চাচা শওকত মিয়া বলেন, প্রতিবেশীদের সাথে জমি জমা নিয়ে আমাদের দ্বন্দ্ব চলছে। এই নিয়ে তারা শত্রুতা করে আগুন দিয়ে থাকতে পারে। কয়েকদিন আগেও তারা আমাদের হত্যার হুমকি দিয়েছে এ ঘটনায় থানায় জিডিও করেছি।

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট আগুন লেগে থাকতে পারে। এছাড়া আগুনে দুটি টিনের ঘর, একটি মোটরসাইকেল, টিভি ফ্রিজ নগদ টাকাসহ বাড়ির যাবতীয় আসবাবপত্র পুড়ে গেছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আজমির হোসেন বলেন, নিহত তামিমের মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়না তদন্ত করার প্রক্রিয়া চলছে। পরিবারের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম