ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জামালপুরে স্ত্রীকে হত্যা মামলার রায়ে স্বামীকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছে আদালত

সারাদেশ | আলী আকবর। জামালপুর প্রতিনিধি।

(৭ মাস আগে) ৩০ মার্চ ২০২৬, সোমবার, ৩:২৫ অপরাহ্ন

banglahour

জামালপুরে স্ত্রীকে হত্যা মামলার রায়ে স্বামীকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১। 
ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আজ দুপুরে এ আদেশ দেন।

রাষ্ট্র পক্ষের কৌসুলি এডভোকেট ফজলুল হক জানান,  দেওয়ানগঞ্জ উপজেলার বেলুয়ারচরের মোঃ আমজলের পুত্র আমিনুল ইসলাম বকশীগঞ্জ উপজেলার টালিয়াপাড়ার সুরুজ মিয়ার কন্যা সুজানা আক্তারকে বিয়ে করে। বিয়ের সময় যৌতুক নিলেও পরবর্তীতে আরো ২০ হাজার টাকা যৌতুক না পেয়ে ২০২২ সালের ২৪ এপ্রিল স্ত্রীকে শারীরিক নির্যাতন করে। গুরুতর আহত স্ত্রীকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরদিন তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পিতা সুরুজ মিয়া বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় হত্যা মামলা দায়ের করে। 


১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামী আমিনুল ইসলামের উপস্থিতিতে তাকে মৃত্যুদন্ড ও ১লক্ষ টাকা অর্থদন্ডের আদেশ প্রদান করে আদালত। জরিমানার অর্থ নিহতের বাবা ও মাকে প্রদানের আদেশও দেয়া হয়।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম