সারাদেশে জ্বালানি সংকট নিরসনে ফিলিং স্টেশনগুলোতে সরকারের পক্ষ থেকে ট্যাগ অফিসার নিয়োগের কথা বললেও ময়মনসিংহে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়নি। যার ফলে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি সরবরাহ করতে এসে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে চালকদের।
এছাড়াও অকটেন, পেট্রোল এবং ডিজেলের আমদানি কমে যাওয়ায় জেলার ৬৩ টি ফিলিং স্টেশনের মধ্যে প্রতিদিন ৮-১০টি ফিলিং স্টেশনকে ডিপো থেকে নির্দিষ্ট পরিমাণে জ্বালানি দেয়া হচ্ছে। যার ফলে জ্বালানি সংগ্রহ করতে চালকদের এক পাম্প থেকে অন্য পাম্পে প্রতিনিয়ত ছুটতে হচ্ছে। চালকরা বলছেন, অন্তত ট্যাগ অফিসার নিয়োগ হলেও শৃঙ্খলার মধ্যে তারা জ্বালানি সরবরাহ করতে পারতেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
