ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনার ক্রীড়াঙ্গন স্থবির, পুনরুজ্জীবনে কাজ করতে হবে: কেসিসি প্রশাসক

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন। ব্যুরো প্রধান। খুলনা।

(৭ মাস আগে) ৩০ মার্চ ২০২৬, সোমবার, ৭:১৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:১৮ অপরাহ্ন

banglahour

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক বলেছেন, খুলনার ক্রীড়াঙ্গন বর্তমানে স্থবির হয়ে পড়েছে এবং খেলাধুলার কার্যক্রম প্রায় নেই বললেই চলে। তবে সরকার ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করতে উদ্যোগ নিয়েছে, আর এ সুযোগ কাজে লাগাতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।


সোমবার (৩০ মার্চ) সকালে নগরীর মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত খুলনা ও বরিশাল বিভাগের প্রশিক্ষণপ্রাপ্ত রেফারি, কোচ ও অ্যাথলেটদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ কারাতে ফেডারেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।


কেসিসি প্রশাসক বলেন, তরুণ প্রজন্মকে ক্রীড়াচর্চার মাধ্যমে সুশৃঙ্খল জীবনে অভ্যস্ত করে গড়ে তুলতে হবে। ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদেরই এ খাতকে এগিয়ে নিতে হবে। নতুন প্রজন্মের উদ্যম ও আগ্রহকে কাজে লাগাতে পারলে ক্রীড়াঙ্গন আবারও গতিশীল হবে।


তিনি আরও বলেন, ক্রীড়া খাতে বিদ্যমান সমস্যা সমাধানে প্রয়োজন হলে ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আলিমুজ্জামান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খুলনা বিভাগের কারাতে সংগঠক ‘সোতো কান’-এর চেয়ারম্যান মোহাম্মদ আলী। এছাড়া কেসিসি’র প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদসহ ক্রীড়াঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত রেফারি, কোচ ও অ্যাথলেটদের হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেওয়া হয়।


পরে কেসিসি প্রশাসক সোনাডাঙ্গা মেইন রোডে অবস্থিত ‘রিহ্যাবিলাইটেশন ফর এক্সট্রাঅডিনারী চিলড্রেন অ্যান্ড নিউরোডাইভার্স আন্ডারস্ট্যান্ডিং (রেনু)’ সেন্টার পরিদর্শন করেন। এ সময় আয়োজিত মতবিনিময় সভায় তিনি অটিজম শিশুদের নিয়ে কাজ করা ব্যক্তিদের “সেরা মানবতাবাদী” হিসেবে উল্লেখ করেন এবং প্রতিষ্ঠানের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি বিভিন্ন দাতা সংস্থাকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়ার কথাও জানান।
এ সময় প্রতিষ্ঠানের চেয়ারম্যান দিবেন্দু দ্বীপ, সমাজসেবক আসাদুজ্জামান মুরাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এর আগে তিনি ট্রাক টার্মিনালের দক্ষিণ পাশের খাল ও গল্লামারী কসাইখানা সরেজমিন পরিদর্শন করেন। এ সময় কেসিসি’র বিভিন্ন বিভাগের কর্মকর্তাসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম