ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মিঠামইন হাওরে বজ্রপাতে এক কৃষক নিহত

সারাদেশ | মো ফরিদ রায়হান। হাওরাঞ্চল (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

(৭ মাস আগে) ৩০ মার্চ ২০২৬, সোমবার, ৮:১৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:১৮ অপরাহ্ন

banglahour


কিশোরগঞ্জের মিঠামইনে হরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।

আজ সোমবার বিকেলে উপজেলার ঢাকী ইউনিয়নের ঢাকী সেতুর পার্শ্ববর্তী বাহিরচর পাউবো ফসলরক্ষা বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

বজ্রপাতে নিহত মো. শরীফ মিয়া (৩২) ঢাকী ইউনিয়নের মুন্সিপুর গ্রামের আসাদ মিয়ার ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার দুপুরে গরুর জন্য ঘাস কাটতে বাড়ির সামনে বাহিরচর হাওরে যান শরীফ মিয়া। বিকেল ৩টার দিকে আকাশে মেঘ করে হালকা বৃষ্টি শুরু হলে শরিফ বাড়ির দিকে রওনা করেন।

পথে বজ্রপাতে শুরু হলে  হাওরের রাস্তায় আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান শরিফ। বিকেল সাড়ে তিনটা দিকে বৃষ্টি থামলে এলাকার কৃষকরা যাতায়তের সময় শরিফকে হাওরে পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা মিঠামইন থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এই কৃষকের মরদেহ উদ্ধার করে।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম