ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আলমডাঙ্গায় ফুয়েল কার্ড নিতে এসে বৃদ্ধের মৃত্যু

সারাদেশ | রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(৭ মাস আগে) ৩১ মার্চ ২০২৬, মঙ্গলবার, ২:৫০ অপরাহ্ন

banglahour

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ফুয়েল কার্ড সংগ্রহ করতে এসে বখতিয়ার (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।


মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলা মাঠে এ ঘটনা ঘটে। তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা দ্রুত তাকে নিকটস্থ একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


মৃত বখতিয়ার আলমডাঙ্গা উপজেলার ভেদামারী গ্রামের হাজী রফি উদ্দিনের ছেলে।


প্রত্যক্ষদর্শীরা জানান, ফুয়েল কার্ড বিতরণের শেষ দিন হওয়ায় সকাল থেকেই উপজেলা মাঠে ব্যাপক ভিড় ছিল। ওই ভিড়ের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে উপস্থিত লোকজন দ্রুত উদ্ধার করে ক্লিনিকে নিলে সেখানেই তার মৃত্যু হয়।


স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কার্ড সংগ্রহের জন্য সকালেই তাড়াতাড়ি মাঠে এসেছিলেন বখতিয়ার। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ভেদামারী গ্রামে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার জানান, প্রাথমিকভাবে জানা গেছে মৃত ব্যক্তি আগে থেকেই অসুস্থ ছিলেন। অতিরিক্ত গরম ও ভিড়ের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে ধারণা করা হচ্ছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম