ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সুন্দরবনে দস্যু জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(৭ মাস আগে) ৩১ মার্চ ২০২৬, মঙ্গলবার, ২:৫৫ অপরাহ্ন

banglahour

সুন্দরবনের দুর্ধর্ষ দস্যু ‘জোনাব বাহিনী’র কবল থেকে মজিবর গাজী (৫০) নামের এক জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।


মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন কর্মকর্তা লেফটেন্যান্ট খালিদ সাইফুল্লাহ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দস্যু জোনাব বাহিনী সুন্দরবনের খড়কুড়িয়া খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর পরিপ্রেক্ষিতে সোমবার দিবাগত রাত ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন কয়রা একটি বিশেষ অভিযান পরিচালনা করে।


অভিযান চলাকালে ওই এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় জিম্মি থাকা মজিবর গাজীকে উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা জিম্মিকে ফেলে বনের ভেতরে পালিয়ে যায়। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত মজিবর গাজী খুলনা জেলার কয়রা উপজেলার বাসিন্দা। তিনি জানান, দস্যুরা ২০ হাজার টাকা মুক্তিপণ আদায়ের জন্য তাকে হাত-পা বেঁধে নির্যাতন করে।
পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


লেফটেন্যান্ট খালিদ সাইফুল্লাহ আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম