ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিজিবির উদ্যোগে দুর্গম সীমান্তবর্তী দোপানীছড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

সারাদেশ | মো ইসহাক। বান্দরবান প্রতিনিধি।

(৭ মাস আগে) ৩১ মার্চ ২০২৬, মঙ্গলবার, ২:৫৮ অপরাহ্ন

banglahour

বিজিবির উদ্যোগে সীমান্তবর্তী দূর্গম দোপানীছড়ায়
গরীব ও অসহায় প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।  

৩১ মার্চ (মঙ্গলবার) সকালে রুমা ৯ ব্যাটালিয়ানের  উদ্যোগে রাঙামাটির বিলাইছড়ি উপজেলার সীমান্তবর্তী দুর্গম দোপানীছড়ায় মেডিকেল অফিসার মেজর তিমির রঞ্জন মহান্ত, এএমসি’র নেতৃত্বে অধীনস্থ দোপানীছড়া বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী দোপানীছড়া পাড়ায় একটি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

উক্ত ক্যাম্পেইনে স্থানীয় গরীব ও অসহায় পাহাড়ি নারী, পুরুষ, শিশু ও বয়োবৃদ্ধসহ মোট ২৫ জনের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। এ সময় তিনি স্থানীয় শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।

এ ব্যাপারে রুমা ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ তাওকীর আহমেদ জানান, সীমান্তবর্তী পাহাড়ী এলাকার বাসিন্দারা এখনো উন্নত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। এ প্রেক্ষিতে মানবিক দায়িত্ববোধ থেকে রুমা ব্যাটালিয়ন সীমান্তের দুর্গম অঞ্চলে নিয়মিতভাবে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে।

রুমা ব্যাটালিয়ন ইতোপূর্বেও স্থানীয় জনগণের কল্যাণে নানা মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেছে এবং ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখবে।

উল্লেখ্য, সম্প্রতি পাহাড়ী এলাকায় চর্ম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় উক্ত রোগের ও চিকিৎসা প্রদান করা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম