ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঠাকুরগাঁওয়ে ফুয়েল কার্ডে হাহাকার, দ্বিতীয় দিনেও জনস্রোত

সারাদেশ | এমদাদুল ইসলাম ভূট্টো। ঠাকুরগাঁও প্রতিনিধি।

(৭ মাস আগে) ৩১ মার্চ ২০২৬, মঙ্গলবার, ৪:২৭ অপরাহ্ন

banglahour

ঠাকুরগাঁওয়ে ফুয়েল কার্ড সংগ্রহকে কেন্দ্র করে দ্বিতীয় দিনেও তৈরি হয়েছে জনস্রোত। জেলা শহরের বিভিন্ন নির্ধারিত বুথে সকাল থেকেই ভিড় করেন শত শত মোটরসাইকেল চালক, ফলে সৃষ্টি হয় দীর্ঘ লাইন ও চরম ভোগান্তি।

জ্বালানি তেলের সরবরাহ ও বিতরণে শৃঙ্খলা আনতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোটরসাইকেলের জন্য ফুয়েল কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কার্ড সংগ্রহ না করলে পেট্রোল বা অকটেন দেওয়া হবে না—এমন ঘোষণার পর থেকেই হুমড়ি খেয়ে পড়েছেন সাধারণ মানুষ।

সরেজমিনে দেখা গেছে, অনেকেই ভোর থেকে লাইনে দাঁড়িয়ে থাকলেও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও কার্ড সংগ্রহ করতে পারছেন না। সীমিত সংখ্যক বুথ ও জনবল সংকটের কারণে ধীরগতিতে চলছে কার্যক্রম, যা বাড়িয়ে দিচ্ছে জনভোগান্তি।

এদিকে, জেলার বেশ কিছু পেট্রোল পাম্পে জ্বালানি সরবরাহও সীমিত রয়েছে। অনেক স্থানে পেট্রোল ও অকটেন না থাকায় যানবাহন চালকদের দুর্ভোগ আরও বেড়েছে।

তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো প্রক্রিয়াটি স্বচ্ছভাবে পরিচালনা করা হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম