ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পিরোজপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে বীর মুক্তিযোদ্ধা আহত।

সারাদেশ | পিরোজপুর প্রতিনিধি।

(৭ মাস আগে) ৩১ মার্চ ২০২৬, মঙ্গলবার, ৭:৫১ অপরাহ্ন

banglahour

পিরোজপুরে হায়দার আলী খান (৭৫) নামে একজন বীর মুক্তিযোদ্ধা জমিজমা সংক্রান্ত বিরোধে হামলার শিকার হয়েছেন।

রবিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে জেলা হাসপাতালের সামনে ঔষধ কিনতে গেলে এ মুক্তিযোদ্ধা হামলার শিকার হন।তিনি বর্তমানে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


আহত বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী খান জানান, তার সৎ ভাইয়ের ছেলে মো. মহাসিন খানসহ কয়েকজন মিলে অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। অভিযুক্তদের মধ্যে মহাসিন খানের স্ত্রী মরিয়ম আক্তার, কন্যা সুমনা আক্তার সুমি এবং আরও এক অজ্ঞাত ব্যক্তি ছিলেন বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও জানান, জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে এ হামলা চালানো হয়েছে।


রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা এবং রাষ্ট্রীয় ভাতা প্রাপ্ত হায়দার আলী খান  স্বাধীন দেশে জীবনের শেষ বয়সে এভাবে রক্তাক্ত হওয়ায় রাষ্ট্রের কাছে বিচার দাবি করছেন।


এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে জসিমউদ্দীন খান পিরোজপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাহমুদ হোসেন বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার ওপর হামলার অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে এ ঘটনায় অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম