ঢাকা, ১১ নভেম্বর ২০২৬, বুধবার, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ, যাত্রীদের দুর্ভোগ

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৭ মাস আগে) ২ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১০:৪০ অপরাহ্ন

banglahour

হবিগঞ্জের মাধবপুরে জ্বালানিবাহী ট্রেন দুর্ঘটনার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। সিলেট রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণে বুধবার রাতে ঢাকা ও চট্টগ্রামগামী দুটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়। পাশাপাশি বৃহস্পতিবার দিনের আরও দুটি ট্রেনের সময়সূচি পরিবর্তন (রিসিডিউল) করা হয়েছে।


রেল যোগাযোগ বন্ধ ও সময়সূচি পরিবর্তনের কারণে সিলেট রেলওয়ে স্টেশনে বিপুল সংখ্যক যাত্রী আটকা পড়েছেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। অনেক যাত্রী অভিযোগ করে জানান, ঢাকা-সিলেট মহাসড়কে সংস্কার কাজ চলায় আগেই সড়কপথে চাপ বেড়েছিল। এখন রেল চলাচলেও বিঘ্ন ঘটায় যাতায়াতে দ্বিগুণ দুর্ভোগ তৈরি হয়েছে।


রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, দুর্ঘটনাস্থলে উদ্ধার ও মেরামত কাজ শেষ হলে দ্রুত রেল চলাচল স্বাভাবিক করা হবে। তবে এখনো পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম