ঢাকা, ১১ নভেম্বর ২০২৬, বুধবার, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শহীদ ও নির্যাতিত পরিবারের পাশে জেলা পরিষদ, বিএনপি সরকার জনকল্যাণে প্রতিজ্ঞাবদ্ধ: বকুল

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন। ব্যুরো প্রধান। খুলনা।

(৭ মাস আগে) ৪ এপ্রিল ২০২৬, শনিবার, ৪:০৬ অপরাহ্ন

banglahour

খুলনা জেলা পরিষদের উদ্যোগে বিগত সরকারের আমলে গুম, খুন ও অমানুষিক নির্যাতনের শিকার হওয়া পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।


শনিবার (৪ এপ্রিল) দুপুর ১২টায় নগরীর ওয়েস্টার্ন ইন হোটেলে আয়োজিত এক আবেগঘন অনুষ্ঠানে প্রধান অতিথি রফিকুল ইসলাম বকুল শহীদ ও আহত পরিবারের সদস্যদের প্রতি দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে বিপ্লবী সালাম ও গভীর সমবেদনা জানান।


তিনি বলেন, “গত ১৭ বছরে দেশে গুম ও খুনের যে সংস্কৃতি গড়ে তোলা হয়েছিল, তার উদ্দেশ্য ছিল মানুষের কণ্ঠরোধ করা। অসংখ্য মানুষের রক্ত ও স্বজন হারানোর বেদনার মধ্য দিয়ে আজকের এই মুক্তির পরিবেশ এসেছে।


অনুষ্ঠানে খুলনা মহানগর ও জেলার মোট ৭৩টি পরিবারের মাঝে সহায়তার চেক বিতরণ করা হয়। এর মধ্যে ২৩টি শহীদ পরিবার এবং ৫০টি নির্যাতনে আহত ও অসুস্থ পরিবার রয়েছে। মোট ৭ লাখ ৩৬ হাজার টাকা প্রদান করা হয়।


প্রধান অতিথি আরও বলেন, “এ সহায়তা কোনো দয়া নয়, এটি ভুক্তভোগী পরিবারগুলোর ন্যায্য অধিকার। যারা গুম ও খুনের সঙ্গে জড়িত, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে বাংলার মাটিতেই বিচার নিশ্চিত করা হবে।


তিনি অভিযোগ করেন, বিগত সরকার ক্ষমতা ধরে রাখতে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে এবং জেলা পরিষদকে লুটপাটের কেন্দ্রে পরিণত করেছিল। বর্তমানে জেলা পরিষদ জনগণের কল্যাণে কাজ করছে উল্লেখ করে তিনি গণতান্ত্রিক প্রতিষ্ঠানের পুনরুদ্ধারের আশাবাদ ব্যক্ত করেন।


খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, সিটি কর্পোরেশনের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মমিনুর রহমান, জেলা ড্যাব সভাপতি রফিকুল ইসলাম বাবলুসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
বক্তারা এই উদ্যোগকে মানবিক উল্লেখ করে ভবিষ্যতে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে শহীদ ও নির্যাতিত পরিবারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম