কিশোরগঞ্জের অষ্টগ্রামে নানা বাড়ি বেড়াতে এসে খালের পানিতে ডুবে রূপা আক্তার (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ রোববার (৫এপ্রিল) বিকেলে অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর- আব্দুল্লাপুর ইউনিয়নের কদমচাল গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত রূপা আক্তার একই জেলার মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের রানিগঞ্জ গ্রামের বাসিন্দা স্বপন মিয়া ও শিরিন বেগম দম্পতির সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, রূপা আক্তার রোববার বিকেল নানা বাড়ির অন্য শিশুদের সাথে খেলা-ধূলা করার সময় সবার অজান্তে বাড়ির সামনে খালের পানিতে পড়ে ডুবে যায়।
দির্ঘ্য সময় ধরে শিশুটি দেখতে না পেয়ে, তার পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে খালের পানি থেকে রূপাকে উদ্ধার করা হয়। এতে, ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
রূপা আক্তার বাবা-মা র সাথে ঢাকায় থাকতো। সম্প্রতি কদমচাল গ্রামে তার নানা ছিনু মিয়ার বাড়িতে মায়ের সাথে বেড়াতে এসেছিল।
খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. মোজাম্মেল হোসাইন এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নানার বাড়িতে বেড়াতে এসেছিলো শিশুটি, খেলার-ধূলার করার সময় পানিতে ডুবে মারা যায়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
