ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

তনু হত্যা মামলায় নতুন নড়াচড়া, তদন্ত কর্মকর্তাকে আদালতে তলব

সারাদেশ | মোঃ সেলিম রেজা মুন্সী, কুমিল্লা প্রতিনিধি।

(৭ মাস আগে) ৬ এপ্রিল ২০২৬, সোমবার, ৯:০৯ পূর্বাহ্ন

banglahour

দীর্ঘদিনের স্থবিরতার পর আবারও আলোচনায় এসেছে বহুল আলোচিত তনু হত্যা মামলা। নতুন করে আশার ক্ষীণ আলো দেখছে ভুক্তভোগী পরিবার।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার তদন্ত অগ্রগতি জানতে মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা পিবিআই-ঢাকার পরিদর্শক মো. তরিকুল ইসলামকে আজ সোমবার কুমিল্লার আদালতে তলব করা হয়েছে।


আদালত সূত্র জানায়, মামলার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানতে সম্প্রতি পিবিআইকে চিঠি দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে আজ (৬ এপ্রিল) তদন্ত কর্মকর্তা আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার কথা রয়েছে।


তদন্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, আদালত মামলার বর্তমান অবস্থা জানতে চেয়েছে। তবে এই মুহূর্তে চার্জশিট কিংবা চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হচ্ছে না। “আদালতে তদন্তের কিছু পর্যবেক্ষণ তুলে ধরা হবে, এর বেশি এখন বলা সম্ভব নয়,” বলেন তিনি।
উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন তনু। পরদিন সেনানিবাসের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বাবা ইয়ার হোসেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।


দীর্ঘ সময় ধরে থানা পুলিশ, ডিবি ও সিআইডি তদন্ত করেও হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি। পরে ২০২০ সালে মামলাটি পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। একাধিক তদন্ত কর্মকর্তার হাত ঘুরে বর্তমানে মামলাটি দেখছেন পরিদর্শক মো. তরিকুল ইসলাম, যিনি এই মামলার ষষ্ঠ তদন্ত কর্মকর্তা।
তনুর বাবা ইয়ার হোসেন বলেন, “দশ বছর হয়ে গেল। কত জায়গায় ঘুরেছি, কতবার সাক্ষ্য দিয়েছি—কিন্তু কোনো ফল পাইনি। শেষ জীবনে একটাই চাওয়া, মেয়ের হত্যার বিচার দেখে যেতে চাই।”
পরিবারের প্রত্যাশা, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার সামনে এগোবে বহুল আলোচিত এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম