ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কিশোরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

সারাদেশ | সোহেল চৌধুরী। কিশোরগঞ্জ প্রতিনিধি।

(৭ মাস আগে) ৬ এপ্রিল ২০২৬, সোমবার, ১:১০ অপরাহ্ন

banglahour

ক্রীড়া হবে সেতুবন্ধন, করবো বাধা দূরীকরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ পালিত হয়েছে।


দিবসটি উপলক্ষে সোমবার সকালে কিশোরগঞ্জ সদর হাসপাতালের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত, জেলা ক্রীড়া কর্মকর্তা মাহমুদা আক্তারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ক্রীড়াবিদ, সংগঠক ও সুধীজন।


সভায় বক্তারা বলেন, ক্রীড়া শুধু শারীরিক সুস্থতা নিশ্চিত করে না, এটি মানসিক বিকাশ, শৃঙ্খলা ও নেতৃত্ব গুণ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে ক্রীড়া কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত করার আহ্বান জানান।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম