ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হঠাৎ মোংলায় হামের প্রকোপ বৃদ্ধি

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(৭ মাস আগে) ৬ এপ্রিল ২০২৬, সোমবার, ২:৪১ অপরাহ্ন

banglahour


হঠাৎ বাগেরহাটের মোংলায় হামের প্রাদুভাব প্রকোপ আকারে বৃদ্ধি পেয়েছে। এক সপ্তাহে এখানে ১৭ জন হামের রোগী হাসপাতালে এসেছে। সম্ভাব্য সনাক্ত হওয়া এ সকল রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। হামে আক্রান্ত এসব শিশুদের বয়স ২ থেকে ৫ বছরের মধ্যে।

মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন বলেন, জ্বর, কাশি, সর্দি ও চাকা উঠার মত উপসর্গ নিয়ে শিশুরা হাসপাতালে আসছেন। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি শরীরের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।
তিনি বলেন, সচেতনতাই পারে হামের ঝুঁকি কমাতে। জ্বর ও চাকা উঠার সাথে সাথে হাসপাতালে আসতে হবে। আক্রান্ত রোগীদের বেশি বেশি তরল খাবার খাওয়াতে হবে। রোগীদের ছায়া ও ঠান্ডা জায়গায় রাকতে হবে। তিনি আরো বলেন, যাদের বয়স ২ বছর হয়ে গেছে তাদেরকে হাসপাতালসহ নিকটতম কমিউনিটি ক্লিনিক হতে হামের টিকা নেয়া অনুরোধ করেছেন।

হামের উপসর্গ নিয়ে ১৭ জনের মধ্যে ১৪ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে বাড়ীতে চলে গেছেন। আর ৩ জন হাসপাতালে ভর্তি হন। এখনও হাসপাতালে ভর্তি রয়েছে এক শিশু। আর দুইজন শিশু চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ীতে ফিরে গেছে।

আপরদিকে সেবার মান দেখতে বাগেরহাটের  রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম। এসময় বাগেরহাট জেলা সিভিল সার্জন এএসএম মাহাবুবুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি, উপজেলা স্বাস্থ্য ও প. প কর্মকর্তা সুকান্ত কুমার পাল, সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাপ হোসেন বাবু, রামপাল সচেতন নাগরিক ফোরামের সদস্য সচিব এম, এ সবুর রানা উপস্থিত ছিলেন।


প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম  হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। এসময় হাসপাতালের সেবার মান বাড়াতে সরকারের নানামুখী পদক্ষেপ গ্রহনের কথা জানান।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম