পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, সমতল ও পাহাড়ের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। পার্বত্য চট্টগ্রামের বৃহৎ অঞ্চল পিছিয়ে থাকলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। পাহাড় ও সমতলকে সমানভাবে এগিয়ে নেওয়াই বর্তমান সরকারের লক্ষ্য।
সোমবার (৬ এপ্রিল) বিকেলে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে ৫ দিনব্যাপী বাংলা নববর্ষ ও বিজু, বৈসুক, সাংগ্রাই, বিষু-বিহু উৎসব উপলক্ষে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, পাহাড়ে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হলে পার্বত্য চট্টগ্রাম এগিয়ে যাবে, আর এর মাধ্যমে এগিয়ে যাবে বাংলাদেশও। তিনি উল্লেখ করেন, আগে এই উৎসব ‘বৈসাবী’ নামে সীমাবদ্ধ থাকলেও এখন তা পাহাড়ে বসবাসরত সব সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উৎসব হিসেবে উদযাপিত হচ্ছে।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, জেলা প্রশাসক নাজমা আশরাফী, সদর জোন কমান্ডার লে. কর্নেল একরামুল রাহাত, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব এবং সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক জীতেন চাকমা প্রমুখ।
অনুষ্ঠানের আগে রাঙ্গামাটি সরকারি কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইনস্টিটিউট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পাঁচ দিনব্যাপী এই উৎসবে রয়েছে পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, নাটক মঞ্চায়ন ও পণ্য প্রদর্শনী। মেলায় প্রায় শতাধিক স্টলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর হস্তশিল্প, পোশাক, অলংকার ও ঐতিহ্যবাহী খাবার প্রদর্শন করা হচ্ছে।
উৎসবে অংশ নিতে সমতল থেকেও বহু মানুষ যোগ দিয়েছেন, যা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছে।
উল্লেখ্য, প্রতিবছর চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষ উপলক্ষে পাহাড়ি জনগোষ্ঠী এই উৎসব উদযাপন করে। চাকমারা ‘বিজু’, মারমারা ‘সাংগ্রাই’, ত্রিপুরারা ‘বৈসুক’, তঞ্চঙ্গ্যারা ‘বিষু’ এবং অসমীয়রা ‘বিহু’ নামে এ উৎসব পালন করে থাকে।
আগামী ১০ এপ্রিল পর্যন্ত চলবে এই উৎসব। এছাড়া ১২ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত তিন দিনব্যাপী মূল উৎসব উদযাপিত হবে, যা মারমাদের ঐতিহ্যবাহী জলকেলির মধ্য দিয়ে শেষ হবে।
এই আয়োজন পার্বত্য চট্টগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি আরও জোরদার করবে বলে আশা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
