জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় নিখোঁজের এক দিন পর পুকুর থেকে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে বাড়ির পাশে একটি পুকুর থেকে লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা এরপর পুলিশের খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।
মৃত কনি রাম সিংহ (৫৭) সে বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের বনগাঁও গ্রামের ভাদ্রু রাম সিংহের ছেলে।
এই বিষয়ে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান খবর পাওয়ার পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
