ঢাকা, ১ মে ২০২৬, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভূঞাপুরে চেয়ারম্যান পদে লড়বেন গোলাম মোস্তফা, প্রার্থীতা আগেই ঘোষণা

সারাদেশ | আতিফ রাসেল। টাঙ্গাইল প্রতিনিধি।

(৩ সপ্তাহ আগে) ৬ এপ্রিল ২০২৬, সোমবার, ১০:৩৬ অপরাহ্ন

banglahour


আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে রাজনৈতিক অঙ্গন ক্রমেই সরগরম হয়ে উঠছে। সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপের মধ্যেই চেয়ারম্যান পদে নিজের প্রার্থীতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা।

সোমবার(৬ এপ্রিল) এ উপলক্ষে তিনি ভূঞাপুর প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

সভায় তিনি তার রাজনৈতিক পথচলা, সাংগঠনিক অভিজ্ঞতা এবং নির্বাচনে অংশ নেওয়ার পেছনের কারণ তুলে ধরেন।

দলীয় সূত্র জানায়, উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালনকারী এই নেতা দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয়। আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশা নিয়েই তিনি মাঠে নেমেছেন। তবে দলীয় সিদ্ধান্ত ও রাজনৈতিক সমীকরণই শেষ পর্যন্ত তার প্রার্থীতা নির্ধারণ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে ইতোমধ্যে একাধিক সম্ভাব্য প্রার্থী মাঠে সক্রিয় থাকায় প্রতিযোগিতা জমে উঠার আভাস মিলছে। এমন প্রেক্ষাপটে এডভোকেট গোলাম মোস্তফার প্রার্থীতা ঘোষণা স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে।

মতবিনিময় সভায় তিনি উন্নয়ন পরিকল্পনা, জনসেবামূলক প্রতিশ্রুতি এবং এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে তার করণীয় তুলে ধরেন। একইসাথে দলের অভ্যন্তরীণ ঐক্য ও নির্বাচনী কৌশল নিয়েও তিনি অবস্থান পরিষ্কার করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, দলীয় নিয়মনীতির বাহিরে এমন কোন কাজ করবেন না যা তাকে প্রশ্নবিদ্ধ করে।

তিনি বলেন, এর আগে ২০১৪ সালে বিএনপির মনোনয়ন নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহন করেছিলাম। তৎকালীন সরকারের আমলে নির্বাচন সুষ্ঠ হয়নি। কয়েকটি কেন্দ্রে আমার প্রতিপক্ষ সরকারি সহযোগিতা নিয়ে ভোটে কারচুপি করে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারন করে সেই ফলাফল আমি মেনে নেই। টাঙ্গাইল,  ভূঞাপুরে বিএনপির প্রতিষ্ঠাকাল থেকেই আমি যুক্ত রয়েছি।

আসন্ন নির্বাচনে এবার আমি অংশগ্রহন করবো এবং ইনশাআল্লাহ শহীদ জিয়ার সৈনিকেরা আমাকে বিপুলভোটে জয়যুক্ত করবে। আমাদের প্রাণপ্রিয় নেতা আব্দুস সালাম পিন্টুর ফাসির আদেশ হয়েছিল। সে ভালো কাজ করেছেন বিধায় জনগন তাকে আবার নির্বাচিত করেছেন। তিনি দলের স্বার্থে বিবেচনা করবেন। আমার নেতা বিবেচনা করে যে সিদ্ধান্ত দিবেন আমি তা মাথা পেতে নিব। আমি দলের দুঃসময়ে সাথে ছিলাম। আমি শেষ বয়সটুকু জনগনের খেদমত করে কাটাতে চাই।

এ সময় উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯