ঢাকা, ১ মে ২০২৬, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

সারাদেশ | রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(৩ সপ্তাহ আগে) ৭ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ৪:৫৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:১২ অপরাহ্ন

banglahour

'স্বাস্থ্য সেবায় বিজ্ঞান,সুরক্ষিত সকল প্রাণ' এ শ্লোগানকে ধারন করে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।  এ দিবসকে কেন্দ্র করে  মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে সদর হাসপাতাল চত্বর ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়।


এরপরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা.হাদী জিয়া উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা
সভার শুরুতে কি নোট উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা.সাজিদ হাসান।


সভায় জানানো হয়, ১৯৪৮ সাল থেকে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়ে আসছে। প্রতিবছর ৭ এপ্রিলে এ দিবসটি নানান আয়োজনে পালন করা হয়। স্বাস্থ্য সেবায় বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। বর্তমানে অধিক টেকনোলজির ব্যবহার দেখা যায় স্বাস্থ্য খাতে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (AI) ব্যবহার করেও স্বাস্থ্য খাত অনেক উন্নত করা হয়েছে। 


সিভিল সার্জন ডা.হাদী জিয়া উদ্দিন আহমেদ বলেন,স্বাস্থ্যসেবা পাওয়া প্রতিটি মানুষের মৌলিক অধিকার। বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।নিরাপদ পানি, পুষ্টিকর খাবার এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার মাধ্যমেই একটি সুস্থ জাতি গঠন সম্ভব। বিশেষ করে প্রান্তিক পর্যায়ের মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিক হওয়া প্রয়োজন। চিকিৎসা সেবায় বর্তমানে প্রযুক্তির ব্যবহার বিপুল হারে বেড়েছে।

নানান টেকনোলজি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (AI) ব্যবহার এখন চিকিৎসা সেবায় দেখা যাচ্ছে।  আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে অনেক সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর ও চিকিৎসা করা সম্ভব। আমরা এ সকল প্রযুক্তির সাথে সম্পৃক্ত হয়ে স্বাস্থ্য খাত আরো উন্নত করতে পারি। 


এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা বলেন, বর্তমানে স্বাস্থ্য সেবায় কিছু কিছু প্রতিবন্ধকতা রয়েছে।

বাজেট এবং জনবলের কারণে হয়তো স্বাস্থ্য সেবাটা এখনো সেই ভাবে ছড়িয়ে দেওয়া যায়নি। একটা গবেষণায় দেখা গেছে, প্রতি ১ হাজার জন মানুষ প্রতি ০.৩ পরিমান চিকিৎসক রয়েছে। অর্থাৎ জনগণের স্বাস্থ্য সেবাটা এখনো নিশ্চিত হয়নি। তবে যদি নিজেরা সচেতন হওয়া যায় তাহলে সুস্থ জীবনযাপন করা সম্ভব। নিয়মকানুন মেনে চললে এবং সচেতন হলে চিকিৎসা সেবার প্রয়োজন কম হয়। 
এ সময় আরো বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা.বিদ্যুৎ কুমার বিশ্বাস,পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার সাহা প্রমুখ।


এ সময় আরো উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ডা.শামীমা ইয়াসমিন, নার্সিং সুপারভাইজার রেহানা পারভীন ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কর্মরত নার্সবৃন্দ।
                  

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯