ঢাকা, ১ মে ২০২৬, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বান্দরবানে ৪কোটি টাকা ব্যয়ে নির্মিত জেলা প্রাথমিক শিক্ষা অফিস ভবনের উদ্বোধন

সারাদেশ | শহিদুল আলম। বান্দরবান প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ১ মে ২০২৬, শুক্রবার, ৭:৫২ অপরাহ্ন

banglahour

বান্দরবানে চার কোটি টাকা ব্যয়ে নির্মিত জেলা প্রাথমিক শিক্ষা অফিস ভবনের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার  (১মে ) সকালে এলজিইডির অর্থায়নে নির্মিত প্রাথমিক শিক্ষা অফিস প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান ৩০০ নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, পুলিশ সুপার মোঃ আবদুর রহমান,এলজিইডির নির্বাহী প্রকৌশলী প্রতিপদ দেওয়ান,

এসময় প্রধান অতিথি বলেন,এলজিইডির চার কোটি একচল্লিশ লক্ষ টাকা ব্যয়ে নতুন এই ভবনটি জেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল ও আধুনিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষকদের কার্যক্রম পরিচালনা, প্রশাসনিক সেবা এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ভবনটি সহায়ক হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, এই নবনির্মিত ভবন শুধু একটি অবকাঠামো নয়, এটি জেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। শিক্ষার পরিবেশ উন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯