ইলিশের উৎপাদন বৃদ্ধি, জাটকা নিধন রোধ ও টেকসই সংরক্ষণ নিশ্চিত করতে পটুয়াখালীর কলাপাড়ায় জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
“জাটকা ধরা কমাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী” প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের দরবার হলে আলোচনা সভার মাধ্যমে এ সপ্তাহের উদ্বোধন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মারুফ বিল্লাহ খান এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবিরসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শত শত জেলে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, ইলিশ সম্পদ রক্ষায় জাটকা সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য জেলেসহ সংশ্লিষ্ট সকলকে সচেতন হওয়ার পাশাপাশি জাটকা নিধনে জড়িতদের আইনের আওতায় আনতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
