ঢাকা, ১ মে ২০২৬, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সুরঞ্জিত সেনগুপ্তের ওপর গ্রেনেড হামলা মামলায় আদালতে হাজিরা দিলেন আরিফুল হক চৌধুরীসহ তিনজন

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৩ সপ্তাহ আগে) ৭ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ৫:০৩ অপরাহ্ন

banglahour

সুনামগঞ্জের দিরাইয়ে আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের ওপর গ্রেনেড হামলা মামলায় সিলেট মহানগর দায়রা জজ আদালতে হাজিরা দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বর্তমান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার দুপুরে তিনি আদালতে হাজির হন। এসময় একই মামলায় আদালতে উপস্থিত হন হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বর্তমান সরকারদলীয় হুইপ জি কে গউছ এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।


মামলার আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এটিএম ফয়েজ জানান, ২০০৪ সালের ২১ জুন দিরাই বাজারে একটি সমাবেশে বোমা হামলার ঘটনা ঘটে। ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। হামলায় একজন নিহত এবং ২৯ জন আহত হন।


তিনি আরও জানান, এ মামলায় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকারের আদালতে আসামিরা ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় নিজেদের বক্তব্য উপস্থাপন করেছেন।
পরবর্তীতে আদালত আগামী ২১ এপ্রিল যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন নির্ধারণ করেছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯