ঢাকা, ১ মে ২০২৬, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

সারাদেশ | এমদাদুল ইসলাম ভূট্টো। ঠাকুরগাঁও প্রতিনিধি।

(৩ সপ্তাহ আগে) ৭ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ৫:০৬ অপরাহ্ন

banglahour

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে সোহাগ আলী (২৫) নামে এক বাংলাদেশি যুবক আটক হয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার বুজরুক ও ভারতের খোচাবাড়ী সীমান্তের ১৬১/১ নম্বর মেইন পিলারের কাছে এই ঘটনা ঘটে।
আটক সোহাগ আলী জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের কড়ুয়া ফতেহপুর গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, সোহাগ আলী পেশায় কোনো চোরাকারবারি নন। মূলত কাজের সন্ধানে কর্মসংস্থানের তাগিদে সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। এসময় ভারতের খোচাবাড়ী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়।

এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মদ জানান, সীমান্তে একজন বাংলাদেশি আটকের খবর তিনি শুনেছেন। বিষয়টি নিয়ে বিএসএফের সাথে যোগাযোগ ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।


এদিকে সোহাগ আলীর আটকের খবরে তার পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। দ্রুত তাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯