ভৈরবে স্বামী স্ত্রী সহ ৩ মাদক কারবারিকে ৬ মাস করে কারাদন্ড দিয়েছে ভ্র্যাম্যমান আদালত। এর মধ্যে রুবিনা কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্র্যাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট ও সহকারী কমিশনার এ এইচ এম আজিমুল হক গ্রেফতার কৃতদের বিরুদ্ধে এ রায় দেন । গ্রেফতারকৃতরা হলো পঞ্চবটি গ্রামের মজিবুর রহমান (৫৮) ও তার স্ত্রী মাফিয়া (৫৫)। গ্রেফতারকৃতদের কে কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। এ সময় অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভ’মি) । তার সাথে ছিলেন কিশোরগঞ্জ জেলার সহকারী পরিচালক এনায়েত হোসেন ও ভৈরব সার্কেলের পরিদশক চন্দন গোপাল সুর ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ভ্র্যাম্যমান আদালত সূত্রে জানাযায় আজ মঙ্গলবার দুপুরে পঞ্চবটি পুকুরপাড় এলাকায় মাফিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ১১৯ পিচ ইয়াবা ও ২ গ্রাম ১৩ পুরিয়া হেরোইনসহ মাফিয়া ও তার স্বামী মজিবুর রহমান কে আটক করা হয় । পরে একই এলাকার রুবিনার বাড়িতে পৃথক অভিযান চালিয়ে রুবিনা কে ১০৭ পিচ ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৫৫ হাজার টাকা সহ আটক করা হয় । আটককৃতদের কে পরে ভ্র্যম্যমান আদালতের মাধ্যমে বিনাশ্রদ কারাদন্ড ও রুবিনাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় ।
এ বিষয়ে কিশোরগঞ্জ জেলার সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, ভৈরবে পঞ্চবটি এলাকায় মাদক বিরোধী পৃথক অভিযানে ২শ ২৬ পিচ ইয়াবা,২ গ্রাম ১৩ পুরিয়া হেরোইন সহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে ।
গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদকসহ তাদের আটক করা হয় অ পরে গ্রেফতারকৃতদের কে ভ্র্যাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড ও ১ জনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
আমাদের অভিযান অব্যাহত আছে। এ বিষয়ে ভ্র্যাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট ও সহকারী কমিশনার এ এইচ এম আজিমুল হক জানান,মাদকদ্রব্য ও নগদ টাকা পাওয়ায় গ্রেফতারকৃতদের প্রত্যেককে ৬ মাস করে কারাদন্ড ও রুবিনা কে কারাদন্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
