ময়মনসিংহ ত্রিশালের মোক্ষপুরে আলামিন হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দন্ডপ্রাপ্তরা হলো মোক্ষপুরের সেনের চকপাড়া গ্রামের একই পরিবারের মৃত শুক্কুর আলীর ছেলে আব্দুর রশিদ (৪১), আব্দুর রশিদের ভাই জসিম উদ্দিন(৫০), জসিম উদ্দিনের স্ত্রী হুরেনা (৪৬), আব্দুর রশিদের মেয়ে জোনাকি আক্তার(৩৮) ও জসিম উদ্দিনের ছেলে রিয়াদ(২৫)।
আজ (বুধবার) দুপুরে বিশেষ জেলা ও দায়রা জজ আাদালতের বিজ্ঞ বিচারক ফারহানা ফেরদৌস এই আদেশ দেন।
রাস্ট্র পক্ষের আইনজীবী মো. আকরাম হোসেন আদালতের আদেশে ন্যায় বিচারে সন্তোষ প্রকাশ করে জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে ২০২৩ সালের ১৯ জুন দুপুরে প্রবাসী কামরুজ্জামান ছেলে আলামিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে অভিযুক্তরা। পরে নিহতের চাচা হাফিজুল ইসলাম ত্রিশাল থানায় মামলা করেন।
মামলায় ১৫জন সাক্ষীর সাক্ষ্যগ্রহন, যুক্তি-তর্ক-শুনানি ও বিভিন্ন মামলার আদেশের বিবেচনায় আদালতের বিজ্ঞ বিচারক আজ এই আদেশ দেন।
আসামি পক্ষে আইনজীবী আবুল কালাম
মামলাটি পরিচালনা করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
