ঢাকা, ১ মে ২০২৬, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আলিয়া মাদ্রাসা মাঠ সংস্কারে উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৩ সপ্তাহ আগে) ৮ এপ্রিল ২০২৬, বুধবার, ৩:৩৮ অপরাহ্ন

banglahour

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।


মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।


আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আলিয়া মাদ্রাসা মাঠের রয়েছে ঐতিহাসিক গুরুত্ব। দেশভাগের আগে থেকেই এখানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়ে আসছে। উপমহাদেশের বহু বরেণ্য রাজনীতিবিদ এই মাঠে বক্তব্য দিয়েছেন। তাই ঐতিহাসিক এ মাঠের যথাযথ সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ জরুরি।
শিক্ষার্থীদের জন্য খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, পাঠ্যসূচির প্রতিটি পাঠ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি খেলাধুলাও অত্যন্ত প্রয়োজনীয়। যেসব শিক্ষার্থী খেলাধুলা থেকে বঞ্চিত হয়, তাদের বিপথে যাওয়ার ঝুঁকি তুলনামূলক বেশি থাকে।


খেলাধুলার প্রসারে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে সিসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলার প্রসারে অত্যন্ত আন্তরিক। তিনি প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করতে উদ্যোগ নিয়েছেন এবং খেলাধুলাকে পাঠ্যসূচির অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছেন।


তিনি আরও জানান, আগামী ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী সিলেট সফরে এসে সারাদেশে ‘নতুনকুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন।


সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আবু মুসা মো. তারেক এবং ক্রীড়া প্রতিযোগিতা আয়োজক কমিটির আহ্বায়ক শাহ শহীদুল ইসলাম।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯