ঢাকা, ১১ এপ্রিল ২০২৬, শনিবার, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ময়মনসিংহ মেডিকেলে হামে এক শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৮ জন

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(২ দিন আগে) ৮ এপ্রিল ২০২৬, বুধবার, ৫:১৬ অপরাহ্ন

banglahour

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। 


আজ (বুধবার) দুপুরে ওই শিশুটির মৃত্যু হয়।  এ নিয়ে হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে আট জনে দাঁড়িয়েছে।

হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম মাওলা জানান, গত ১৭ মার্চ নেত্রকোনা থেকে আসা তিন মাস বয়সী শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শিশুটি হামের পাশাপাশি অন্যান্য শারীরিক অসুস্থতা ছিলো।

এদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ২২ জন ভর্তি হয়েছে। এ নিয়ে হাম আক্রান্ত ৭৮ জন শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯