ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি; ৩ ব্যবসায়ীকে জরিমানা

সারাদেশ | রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(৬ মাস আগে) ৯ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৫:২৪ অপরাহ্ন

banglahour

চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিতে অসংগতি ধরা পড়ায় ৩ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) জেলার সদর  উপজেলার হাটকালুগঞ্জ,ভালাইপুর ও সরোজগঞ্জ বাজারে সকাল সাড়ে ১০ থেকে বেলা আড়াইটা পর্যন্ত তদারকিতে ব্যবসায়ীদের ৬০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।


জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান,বোতলজাত ভোজ্য তেলের (সয়াবিন) দাম নির্ধারিত মূল্য হতে বেশী মূল্যে বিক্রি করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় এবিএম স্টোরের স্বত্বাধিকারী আব্দুল মান্নানকে ৫ হাজার টাকা ও ব্যবসা প্রতিষ্ঠানে পণ্য বিক্রির তালিকা প্রদর্শন না করায় হাসান স্টোরের স্বত্বাধিকারী হাসানকে ৩৮ ধারায় ৫ হাজার টাকা এবং জ্বালানী তেল পরিমাপে কম দেয়ায় সরোজগঞ্জের মেসার্স মনিরুল ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী মনিরুল ইসলামকে ৪৮ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।


এ সময় আইন মেনে মান সম্মত পণ্য কেনাবেচা,ভাউচার সংরক্ষণ, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রি না করা এবং নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি করার  জন্য নির্দেশনা দেয়া হয়।


তদারকি পরিচালনা কাজে সহযোগীতা করেন ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও  জেলা পুলিশের একটি দল। জনস্বার্থে এ তদারকি অব্যাহত থাকবে বলে তিনি জানান।
                              

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম