ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কিশোরগঞ্জে গণভোটের পক্ষে ১১ দলীয় ঐক্যের লিফলেট বিতরণ

সারাদেশ | সোহেল চৌধুরী। কিশোরগঞ্জ প্রতিনিধি।

(৬ মাস আগে) ৯ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৯:০০ অপরাহ্ন

banglahour

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। একই সঙ্গে ‘ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখে দেওয়ার’ আহ্বান জানানো হয়।


বৃহস্পতিবার (৯ এপ্রিল) বাদ আসর কিশোরগঞ্জ শহরের নগুয়া শেষ মোড় মসজিদের সামনে থেকে কর্মসূচি শুরু হয়ে নগুয়ার বিভিন্ন এলাকা ও বাসস্ট্যান্ড পর্যন্ত সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী, নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি শামসুল আলম সেলিম, অধ্যাপক কাজী মো. সাইফুল্লাহ, রাজনৈতিক বিভাগের সেক্রেটারি অধ্যাপক আজিজুল হক কাজল, এনসিপি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ ইকরাম হোসেন, সদর উপজেলা জামায়াতের আমির ক্বারী মাওলানা নজরুল ইসলাম, শহর জামায়াতের সেক্রেটারি আ. ন. ম. নঈমসহ অন্যান্য নেতাকর্মী।


কর্মসূচিতে নেতারা বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত গণভোটের ‘হ্যাঁ’ ভোটের রায় বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে। তারা অভিযোগ করেন, গণভোটের রায় উপেক্ষা করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে।


নেতৃবৃন্দ আরও বলেন, ১২ ফেব্রুয়ারি ২০২৬ সালের নির্বাচনে জনগণ একই তফসিলের অধীনে জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদ গঠনের পক্ষে রায় দিয়েছে। কিন্তু বিএনপি সরকার সেই রায় প্রত্যাখ্যান করে সংস্কার পরিষদের শপথ বর্জন করেছে বলে তারা দাবি করেন।


বক্তারা বলেন, সংবিধানের মৌলিক কাঠামোগত সংস্কার ছাড়া শুধুমাত্র সংশোধনীর মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়। তাই গণভোটের রায় বাস্তবায়নে সংসদ ও রাজপথে আন্দোলন জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
এ সময় দেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম