ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার

সারাদেশ | মিল্টন বাহাদুর, রাঙ্গামাটি প্রতিনিধি।

(৫ মাস আগে) ১০ এপ্রিল ২০২৬, শুক্রবার, ৩:০১ অপরাহ্ন

banglahour


রাঙ্গামাটি জেলার দুর্গম বাঘাইছড়ি উপজেলায়  অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে ২৭ বিজিবি।


গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইয়াবা ও বিদেশি সিগারেটের একটি বড় চালান আটকের লক্ষ্যে বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) দায়িত্বপূর্ণ রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম জীপতলী ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১টি ৭.৬৫ বোর ব্রাউনিং বিদেশি পিস্তল (চায়না, মডেল CZ83) সহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করতে সক্ষম হয় বলে নিশ্চিত করেছেন মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ।


তিনি জানান, খবর পেয়ে বিজিবির টহল দল রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম জীপতলী ব্রিজ সংলগ্ন এলাকায় ফাঁদ পেতে অবস্থান নেয়। আনুমানিক রাত আনিমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে ৩-৪ জন সন্দেহভাজন ব্যক্তিকে জীপতলী ব্রিজ সংলগ্ন এলাকায় আসতে দেখে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় উক্ত ব্যক্তিরা দ্রুত পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।


উদ্ধারকৃত অস্ত্র-সরঞ্জামাদির মধ্যে রয়েছে-১টি ৭.৬৫ বোর BROWNINC বিদেশি পিস্তল (চায়না মডেল (CZ83 CAL), ১টি ৭.৬২ মি.মি. তাজা গুলি, ৯টি ৭.৬২ মি.মি. খালি খোসা, ১টি পিস্তল ক্যারিয়ার ব্যাগ ও ১টি পুরাতন পিস্তল কভার, ১টি দেশীয় একনলা বন্দুক ও এর ৭টি খালি খোসা, ২টি বড় ও ৩টি ছোট চাইনিজ চাপাতি, ২টি দেশীয় লোহার হাসুয়া/দা, ১টি লোহার হাতুড়ি, ১টি বাটুল গুলতি, ২৬টি কাঁচের মার্বেল ও ৫টি স্টিলের মার্বেল, এবং ১টি পুরাতন স্কুল ব্যাগ।


অপারেশনকালীন সময় মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, অপস অফিসার ক্যাপ্টেন অমিত কুমার সাহা এবং সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


এ ব্যাপারে বিজিবির মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ আরো জানান, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত এলাকায় সকল ধরনের চোরাচালান ও অপরাধ দমনে সর্বদা তৎপর রয়েছে। মারিশ্যা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। সাম্প্রতিক সময়ে দুষ্কৃতিকারীরা বিভিন্ন অভিনব কৌশল অবলম্বন করায় বিজিবি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং আভিযানিক টহল কার্যক্রম আরও জোরদার করেছে। ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম