ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিলেট- সীমান্তে গুলিতে বাংলাদেশি নিহত

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৬ মাস আগে) ১০ এপ্রিল ২০২৬, শুক্রবার, ৫:০৯ অপরাহ্ন

banglahour

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের ছোড়া ছররা গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

বিজিবি জানায়, গত রাত (৯ এপ্রিল) সাড়ে আটটার দিকে তিনজন বাংলাদেশি নাগরিক মাদকের চালান আনতে অবৈধভাবে ভারতীয় সীমান্তে প্রবেশ করেন। তারা খাসিয়াদের একটি সুপারি বাগানে অবস্থান করলে স্থানীয়দের সন্দেহের মুখে পড়েন।

এ সময় ভারতীয় এক খাসিয়া ব্যক্তি ছররা বন্দুক দিয়ে গুলি ছুড়লে সালেহ আহমেদ জয়ধর নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা যান।

পরে তার সঙ্গে থাকা অপর দুইজন তাকে মৃত অবস্থায় বাংলাদেশে নিয়ে আসেন।

বিজিবি আরও জানায়, নিহতসহ তিনজনই পূর্বে চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল ইসলাম।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম