ঢাকা, ১ মে ২০২৬, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঠাকুরগাঁও আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতিসহ বিএনপি-৭, সম্পাদকসহ আ’লীগে-৫

সারাদেশ | এমদাদুল ইসলাম ভূট্টো। ঠাকুরগাঁও প্রতিনিধি।

(৩ সপ্তাহ আগে) ১০ এপ্রিল ২০২৬, শুক্রবার, ৫:০৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:১১ অপরাহ্ন

banglahour

ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা নিরঙ্কুশ জয় লাভ করেছেন। ১২টি পদের মধ্যে সভাপতিসহ ৭টি পদে জয় পেয়েছে বিএনপিপন্থী প্যানেল।

অপরদিকে, আওয়ামী লীগপন্থী স্বতন্ত্র প্রার্থীরা সাধারণ সম্পাদকসহ ৫টি পদে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকাল  ৪টা পর্যন্ত আইনজীবী সমিতি ভবনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ২৬৩ জন ভোটারের মধ্যে ২৫০ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।  পরে গভীর রাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ সারওয়ার হোসেন।

নির্বাচনে সভাপতি পদে হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিএনপিপন্থী প্যানেলের ইউসুফ আলী ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবু বকর মোস্তাক আলম (টুলু) পেয়েছেন ১১১ ভোট।

অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে চমক দেখিয়েছেন আওয়ামী লীগপন্থী স্বতন্ত্র প্রার্থী শেখ ফরিদ। তিনি ৯৫ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতপন্থী সবুজ প্যানেলের ইউনুস আলী পেয়েছেন ৭৬ ভোট।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে বিজয়ী ৭ জন হলেন-সভাপতি: ইউসুফ আলী,
গ্রন্থাগার সম্পাদক আবদুল মান্নান,
কোষাধ্যক্ষকামাল হোসেন
সদস্য-রফিজ উদ্দিন, নাজমা বেগম, আহসান হাবিব ও আনারুল হক।
আওয়ামী লীগপন্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী ৫ জন হলেন,সাধারণ সম্পাদকশেখ ফরিদ,

সহ-সভাপতি জীতেন চন্দ্র পাল ও রুহুল আমীন,
সহ-সাধারণ সম্পাদক সোহরাব হোসেন প্রধান,
কমনরুম ও সাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার ইবনে মোস্তফা।


নির্বাচন সংশ্লিষ্টরা জানান, এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও জামায়াতপন্থী সবুজ প্যানেল বনাম আওয়ামী লীগপন্থী স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে। আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা দলীয় ব্যানারের পরিবর্তে স্বতন্ত্র হিসেবে ৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯