ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হোসেনপুরে গোয়ালঘরের তালা ভেঙে কৃষকের চার গরু চুরি

সারাদেশ | সোহেল চৌধুরী। কিশোরগঞ্জ প্রতিনিধি।

(২ সপ্তাহ আগে) ১০ এপ্রিল ২০২৬, শুক্রবার, ১১:০৩ অপরাহ্ন

banglahour

কিশোরগঞ্জের হোসেনপুরে এক কৃষকের গোয়ালঘরের তালা ভেঙে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল)  গভীর রাতে উপজেলার সিদলা ইউনিয়নের চর পিতলগঞ্জ গ্রামের কৃষক অনিক মিয়ার গোয়ালঘরে এ চুরির ঘটনা ঘটে। চোরেরা তালা ভেঙে গরুগুলো নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক শুক্রবার (১০ এপ্রিল)  হোসেনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১টা থেকে ভোর সাড়ে ৪টার মধ্যে অজ্ঞাত চোরেরা গোয়ালঘরে ঢুকে একটি লাল, একটি ন্যাড়া লাল, একটি হালকা কালো এবং একটি কালো বকনা গরু চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা।

গরুগুলো হারিয়ে অনিক মিয়া সহায়-সম্বলহীন হয়ে পড়েছেন। তিনি জানান, গরুগুলো বিক্রি করে বিদেশে যাওয়ার পরিকল্পনা ছিল তার। কিন্তু চুরির ঘটনায় তার সেই স্বপ্ন ভেঙে গেছে।

হোসেনপুর থানার ওসি (তদন্ত) লিমন বোস জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯