ঢাকা, ২৯ এপ্রিল ২০২৬, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বদলাতে পারে দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম: শেষ পর্যায়ে জরিপ কাজ-জরিপ দলের প্রধান

সারাদেশ | মো ইসহাক। বান্দরবান প্রতিনিধি।

(২ সপ্তাহ আগে) ১০ এপ্রিল ২০২৬, শুক্রবার, ১১:০৪ অপরাহ্ন

banglahour

বদলাতে পারে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম।  জরিপ কাজ শেষ পর্যায়ে বলে জানিয়েছেন বাংলাদেশ জরিপ অধিদপ্তরের সার্ভেয়ার জেনারেল ও জরিপ দলের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল নুর-এ-আলম মোহাম্মদ যোবায়ের সারোয়ার (এনডিসি, পিএসসি)। এই নিয়ে ১০টি পর্বতশৃঙ্গের উচ্চতা নির্ধারণে পরিচালিত জরিপ কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। আয়েতলাং, যোতলাং,যোগী হাফং, সাকাহাফং-১-২, তাহজিডং ১-২ ও কেউক্রাডং পর্বত। কোনটি দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ সেটি আগামী পহেলা মে জানা যাবে বলে জানান তিনি।

শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টায় বান্দরবান সার্কিট হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিচালক আব্দুর রব হাওলাদার, টিম লিডার দেবাশীষ সরকার, মেজর তৌহিদ এবং মোঃ বশির উদ্দিন।

জরিপ দলের প্রধান জানান, ইতোমধ্যে দেশের সর্বোচ্চ ৮টি পর্বতশৃঙ্গের জরিপ ও উচ্চতা পরিমাপের কাজ সম্পন্ন হয়েছে এবং আরও ২টি পর্বতশৃঙ্গের মাপজোখ কার্যক্রম চলমান রয়েছে। জরিপের আওতায় থাকা পর্বতশৃঙ্গগুলো হলো, আয়েতলাং, যোতলাং,যোগী হাফং, সাকাহাফং-১-২, তাহজিডং ১-২ ও কেউক্রাডং পর্বত 
এবং অবশিষ্ট দুইটি শৃঙ্গের জরিপ কাজ চলমান। শেষ হলেই পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা হবে বলে জানান তিনি।

জরিপ দলের প্রধান আরও বলেন, গত ৩ এপ্রিল জরিপ দল বান্দরবানে পৌঁছায় এবং ৪ এপ্রিল থেকে থানচি ও রুমা উপজেলায় মাঠ পর্যায়ের কাজ শুরু হয়। মোট ২৭ সদস্যের এই জরিপ দল চারটি পৃথক টিমে বিভক্ত হয়ে দুর্গম পাহাড়ি এলাকায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জরিপ কার্যক্রম পরিচালনা করছে।

তিনি আরও জানান, এই জরিপের মাধ্যমে দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নিয়ে দীর্ঘদিনের বিভ্রান্তি দূর হবে এবং ভবিষ্যতে গবেষণা, পর্যটন উন্নয়ন ও সরকারি পরিকল্পনায় নির্ভুল তথ্য ব্যবহার করা সম্ভব হবে। জরিপ কার্যক্রম শেষ হলে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেনব এই সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯