ঢাকা, ২৯ এপ্রিল ২০২৬, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

২০০ টাকা লিটার দরে পেট্রোল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

সারাদেশ | মনিরুল ইসলাম। কুয়াকাটা প্রতিনিধি।

(২ সপ্তাহ আগে) ১১ এপ্রিল ২০২৬, শনিবার, ১১:৩১ পূর্বাহ্ন

banglahour

 


পটুয়াখালী কলাপাড়ায় ২০০ টাকা লিটার দরে পেট্রোল বিক্রির দায়ে সোহেল সওদাগার নামের (৪০) নামের এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লালুয়া ইউনয়নের বানাতীবাজারে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক। এসময় স্থানীয় শত শত মানুষ উপস্থিত ছিলেন।


নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স না থাকা সত্ত্বেও ভ্যারাইটিজ দোকান আলফা স্টোরের মালিক বেশ কিছুদিন ধরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রি করে আসছিলো। ভোক্তা অধিকার সংরক্ষন আইনে তাকে জরিমানা করা হয়েছে। তেল মজুদদার ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯