ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে ক্রয়-বিক্রয়ের বৈধ রশিদ দেখাতে না পারায় সিলিন্ডার ব্যবসায়ীকে জরিমানা ও সতর্ক

সারাদেশ | এম এ হালিম, ভৈরব প্রতিনিধি।

(৬ মাস আগে) ১১ এপ্রিল ২০২৬, শনিবার, ৩:৩৩ অপরাহ্ন

banglahour

​ভৈরবে সিলিন্ডার ক্রয়-বিক্রয়ের রশিদ দেখাতে না পারায় এলপিজি  ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা ও সতর্ক  করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা  ও সতর্ক করা হয়। অভিযান পরিচালনা করেন, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম মামুনুর রশীদ। অভিযান চলাকালীন ভৈরব থানা পুলিশের একটি দল সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাজার নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিতে  গ্যাস সিলিন্ডার দোকানগুলোতে তদারকি চালানো হয়। অভিযানের সময় ভৈরব বাসস্ট্যান্ড এলাকার ‘প্রেমা এন্টারপ্রাইজ’ নামক প্রতিষ্ঠানে যান ভ্রাম্যমাণ আদালত। এসময় দোকানের মালিক হোসেন জাহাঙ্গীরের কাছে সিলিন্ডার ক্রয়-বিক্রয়ের বৈধ রশিদ দেখতে চাওয়া হয়। কিন্তু তিনি কোনো রশিদ প্রদর্শন করতে না পারায় আদালত তাকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।
এসময় তাকে সর্তক করা হয়। এছাড়া ম্যাজিস্ট্রেটের উপস্থিত টের পেয়ে অন্যান্য দোকানগুলো বন্ধ করে চলে যায়।

এ বিষয়ে ​উপজেলা নির্বাহী কর্মকর্তা  ও
নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম মামুনুর রশীদ জানান, ক্রয়- বিক্রয়ের রশিদ দেখাতে না পারায় প্রমা এন্টারপ্রাইজ কে ১৫ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের এই ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম