স্কুল ফিডিং এর আওতায় ভৈরবে কোমল মতি শিক্ষার্থীদের মাঝে পচা ডিম রুটি বিতরনের অভিযোগ উঠেছে। পঁচা ডিম রুটি বিতরন করায় কোমল মতি শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
এ ঘটনায় শিক্ষা অফিসের পক্ষ থেকে ২ টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কে আগামী ৩ কার্য দিবসের মধ্যে কারন দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। কোমল মতি শিক্ষার্থী ও অভিভাবকরা জানান,স্কুল ফিডিং এর আওতায় আজ শনিবার রাম শংকর পুর, জনাব আলী সঃকাঃ প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে পঁচা ডিম ও রুটি বিতরন করায় এসব খাদ্য খেয়ে শিক্ষার্থীরা পেটের পীড়ায় অসুস্থ হওয়ার আশঙ্কা করছেন। তাছাড়া অনেক শিক্ষার্থীরা খেতে পারেননি।
অনেক শিক্ষার্থী ও অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে পঁচা ডিম ও রুটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করেছেন যা ফেসবুকে ( সামাজিক যোগাযোগ) সয়লাব হয়ে গেছে ।গত ২৯ জানাযায় গত ২৯ মার্চ মঙ্গলবার থেকে ভৈরবে ৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় কে স্কুল ফিডিংয়ের আওতায় আনা হয়েছে। ঠিকাদারের মাধ্যমে এসব বিদ্যালয়ে সপ্তাহে শুক্রবার ছুটির দিন ব্যতিত টিফিন আওয়ারে প্রত্যেকটি স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে একেক দিন একেক আইটেমের খাবার ( কলা,রুটি,ডিম) দেয়া হবে। তবে এসব খাবারের মান যাচাই করবেন স্কুলের প্রধান শিক্ষক। খাবারের মান খারাপ হলে রিসিভ না করে ফেরত দেয়ার বিধান রয়েছে।
এ বিষয়ে ভৈরব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান জানান, বিষয়টি আমি ফেসবুকে দেখেছি। যারা এমন কাজ করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশিদ জানান, গত ২৯ মার্চ মঙ্গলবার থেকে ভৈরবে ৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় কে স্কুল ফিডিংয়ের আওতায় আনা হয়েছে।
সপ্তাহে শুক্রবার ছুটির দিন ব্যতিত টিফিন আওয়ারে প্রত্যেকটি স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে একেক দিন একেক আইটেমের খাবার ( কলা,রুটি,ডিম) দেয়া হবে। তবে এসব খাবারের মান যাচাই করবেন স্কুলের প্রধান শিক্ষক।
খাবারের মান খারাপ হলে রিসিভ না করে ফেরত দেয়ার বিধান রয়েছে। তাছাড়া তিনি আরো জানান, ফেসবুকে দেখেছি ২ টি স্কুলের শিক্ষার্থীদের মাঝে মেয়াদোত্তীর্ণ রুটি ও ডিম দেয়া হয়েছে । এ ঘটনায় ২ টি স্কুলের প্রধান শিক্ষকদের কে আগামী ৩ কার্য দিবসের মধ্যে কারন দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। এছাড়া ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রকল্প পরিচালক কে অবগত করা হয়েছে ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
