ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ৪টি স্বর্ণের বারসহ আটক ১

সারাদেশ | রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(৬ মাস আগে) ১২ এপ্রিল ২০২৬, রবিবার, ৫:৫২ পূর্বাহ্ন

banglahour

চুয়াডাঙ্গা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৯৬ লাখ টাকার ৪টি অবৈধ স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক ব্যক্তি শ্রী সমর হালদার (২৭)। তিনি দর্শনা থানার পারকৃষ্ণপুর গ্রামের গোপাল হালদারের ছেলে।


চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় বারদী বিওপির পাঁচ কবর এলাকায় বিজিবির একটি টহল দল অবস্থান নেয়। আনুমানিক সন্ধ্যা সোয়া ৭টার দিকে এক ব্যক্তি সাইকেলযোগে সীমান্তের দিকে অগ্রসর হলে তাকে থামার সংকেত দেওয়া হয়। তবে তিনি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে।


পরে স্থানীয় দুই ব্যক্তির উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে সবুজ টেপ দিয়ে মোড়ানো একটি পোটলা উদ্ধার করা হয়। পোটলা খুলে ৪টি স্বর্ণের বার পাওয়া যায়। ডিজিটাল স্কেলে মাপলে এগুলোর মোট ওজন দাঁড়ায় ৪৫২ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৯৬ লাখ ৯ হাজার ৫২০ টাকা।


এছাড়া আটক ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি সাইকেল জব্দ করা হয়েছে।


বিজিবি জানায়, উদ্ধারকৃত স্বর্ণের বার ও জব্দকৃত মালামাল যথাযথ প্রক্রিয়ায় হস্তান্তর করা হচ্ছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম