ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ময়মনসিংহ মেডিকেলে হামে আরো ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(৬ মাস আগে) ১২ এপ্রিল ২০২৬, রবিবার, ২:৪৬ অপরাহ্ন

banglahour


ময়মনসিংহ মেডিকেলে হামে আরো ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩ : সিটি কর্পোরেশন এলাকায় টিকাদান কর্মসূচি উদ্বোধন
ময়মনসিংহ প্রতিনিধি
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। ২২ মার্চ ময়মনসিংহ মেডিকেলে ভর্তি হওয়া ময়মনসিংহের ফুলপুরের ৯ মাস বয়সী একজন ও গতকাল ভর্তি হওয়া গৌরীপুরের দশ মাস বয়সী একজনের মৃত্যু হয়। শিশুদের হামের পাশাপাশি অন্যান্য শারীরিক অসুস্থতা ছিলো। এ নিয়ে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১২ জনে। 


হাসপাতালের সহকারি পরিচালক ডা. মো. মাঈনুদ্দিন খান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ২৬ জন ভর্তি হয়েছে। বর্তমানে হাম আইসোলেশন ওয়ার্ডে ৭৩ জন শিশু ভর্তি আছে। 
এদিকে দেশব্যাপী হামের প্রাদুর্ভাব বৃদ্ধিতে এবার ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় শিশুদের হামের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আজ (রবিবার) সকালে ময়মনসিংহ নগর ভবন প্রাঙ্গণে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সিটি কর্পোরেশন প্রশাসক রুকুনোজ্জামান সরকার রোকন। 


৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৬০ হাজার শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে জরুরী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন নগরীর ৩৩টি ওয়ার্ডে ২টি করে কেন্দ্রে (ছুটির দিন ব্যতীত) প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই টিকাদান কর্মসুচি চলবে।


এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. প্রদিপ কুমার সাহা, সিটি কর্পোরেশন সচিব সুমনা আল মাজিদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এইচ কে দেবনাথ, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মিয়া, স্বাস্থ্য ও স্যানিটারী কর্মকর্তা দীপক মজুমদারসহ সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম