ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনার খালিশপুরে চা দোকানদারকে কুপিয়ে হত্যা

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন। ব্যুরো প্রধান। খুলনা।

(৬ মাস আগে) ১২ এপ্রিল ২০২৬, রবিবার, ৪:৩৭ অপরাহ্ন

banglahour

খুলনার খালিশপুরে সোনা মিয়া (৪৫) নামে এক চা দোকানদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১১ এপ্রিল) দিনগত রাত পৌনে ১টার দিকে নয়াবাটি এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত সোনা মিয়া জাতীয়তাবাদী তাঁতীদলের খালিশপুর থানার ১০ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক ছিলেন।


স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাতে সোনা মিয়া তার চায়ের দোকানে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত এসে দোকানের ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। রক্তাক্ত অবস্থায় তিনি সেখান থেকে দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। হামলাকারীরা পিছু নিয়ে সেখানে গিয়েও তাকে আবার কুপিয়ে পালিয়ে যায়।


পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সোনা মিয়াকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এ ঘটনায় নয়াবাটি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, কয়েকদিন ধরেই সোনা মিয়াকে মোবাইল ফোনে হুমকি দেওয়া হচ্ছিল।


খালিশপুর থানার ওসি তৌহিদুজ্জামান জানান, দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন সোনা মিয়া। একপর্যায়ে তিনি মতি মসজিদ রোডের একটি বাড়িতে ঢুকে আশ্রয় নেন। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।


তিনি আরও জানান, ঘটনার পর থেকেই পুলিশ দুষ্কৃতিকারীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে এবং অচিরেই তাদের আইনের আওতায় আনা হবে।


রোববার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার জানাজা অনুষ্ঠিত হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম