ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারাদেশ | রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(৬ মাস আগে) ১২ এপ্রিল ২০২৬, রবিবার, ৯:১১ অপরাহ্ন

banglahour

গণভোটের রায় বাস্তবায়নে সরকারের ‘তালবাহানা’র প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় জোট।


রবিবার (১২ এপ্রিল) বিকেল ৪টায় শহরের টাউন ফুটবল মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কবোরী রোড, সরকারি কলেজ রোড, কোর্ট রোড, ভি.জে. সরকারি উচ্চ বিদ্যালয়, শহীদ হাসান চত্বর ও নিউমার্কেট ঘুরে পুনরায় টাউন ফুটবল মাঠে এসে শেষ হয়।


এর আগে টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের জেলা নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান। সমাবেশ পরিচালনা করেন জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান।
সভাপতির বক্তব্যে মাওলানা আজিজুর রহমান বলেন, “গণভোটে ৭০ শতাংশ মানুষের রায়কে ৫২ শতাংশ ম্যান্ডেট পাওয়া কোনো দল উপেক্ষা করতে পারে না। গণরায়ের প্রতি অবজ্ঞা দেখানো হলে জনগণ আবারও রাজপথে নামবে।” তিনি দ্রুত সময়ের মধ্যে গণভোটের রায় বাস্তবায়ন এবং পূর্ণাঙ্গ সংস্কার কার্যক্রম গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।


তিনি আরও বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ একই তফসিলের অধীনে জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদ গঠনের পক্ষে রায় দিয়েছে। কিন্তু সেই রায়ের যথাযথ প্রতিফলন এখনো দেখা যাচ্ছে না।


সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ, সেক্রেটারি হাফেজ মাসুম বিল্লাহ, জামায়াতের জেলা প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক, সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হুসাইন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা হাফিজুর রহমান, মাওলানা ইসরাইল হোসেন, আইন বিষয়ক সম্পাদক দারুস সালাম, দর্শনা থানা আমীর মাওলানা রেজাউল করিম, দামুড়হুদা উপজেলা আমীর নায়েব আলী, পৌর আমীর অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা আমীর শফিউল আলম বকুল এবং গাংনী-আসমানখালী থানা আমীর আব্বাস উদ্দিন প্রমুখ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম