ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গার জীবননগরে ভ্রাম্যমাণ আদালত; বিশৃঙ্খলা সৃষ্টি ও অবৈধ মজুতের দায়ে জরিমানা

সারাদেশ | রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(৬ মাস আগে) ১২ এপ্রিল ২০২৬, রবিবার, ৯:১৫ অপরাহ্ন

banglahour


চুয়াডাঙ্গার জীবননগরে পাম্পে তেল নিতে গিয়ে নির্দেশনা অমান্য করে বিশৃঙ্খলা সৃষ্টি এবং অবৈধ মজুতের দায়ে ৩ জনকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) জীবননগরের নাসিম ফিলিং স্টেশন ও অংগন ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণআদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নির্দেশনা অমান্য করে পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে দন্ডবিধি ১৮৬০ মোতাবেক দুটি মামলায় দুজনকে ২ হাজার টাকা এবং অবৈধ মজুতের দায়ে পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ২০ ধারা মোতাবেক ১টি মামলায় আরেকজনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।


চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন বলেন, জীবননগরে সঠিক ও শৃঙ্খলভাবে তেল সরবরাহ নিশ্চিত করতে তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে দায়িত্ব পালন করছেন। তিনি নিয়মিত তদারকি অভিযান পরিচালনা করছেন। সরকারি নির্দেশনা অমান্য করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে বা অবৈধভাবে মজুত করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
                             

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম