ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দর্শনায় ২ কোটি ৪৭ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১

সারাদেশ | রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(৬ মাস আগে) ১৩ এপ্রিল ২০২৬, সোমবার, ১১:০৩ পূর্বাহ্ন

banglahour

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী দর্শনায় ২ কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ১৬০ টাকা মূল্যের ১০টি অবৈধ স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৩ এপ্রিল) ভোর আনুমানিক ৫টা ৫০ মিনিটের দিকে দর্শনা পুরাতন রেলস্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


আটক ব্যক্তি আলঙ্গীর খান (৫৫)। তিনি দর্শনা পৌরসভার মোবারকপাড়ার মৃত বাদল খানের ছেলে।


চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের একটি টহল দল দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকায় অবস্থান নেয়। এ সময় এক ব্যক্তি টহল দলের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করে আটক করে।


পরে উপস্থিত লোকজনের সামনে তার দেহ তল্লাশি করে কোমরে স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেট খুলে ১০টি স্বর্ণের বার পাওয়া যায়। এছাড়া চোরাচালানে ব্যবহৃত একটি রিয়েলমি মোবাইল ফোনও জব্দ করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন প্রায় ১ কেজি ১৬৬ গ্রাম, যার বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ১৬০ টাকা। জব্দ মোবাইল ফোনটির মূল্য প্রায় ১০ হাজার টাকা।


এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়া হবে বলে বিজিবি জানিয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম