ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঠাকুরগাঁওয়ে পুষ্টির চাহিদা পূরণে জিংক সমৃদ্ধ ধান-গম চাষ বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের প্রশিক্ষণ

সারাদেশ | এমদাদুল ইসলাম ভূট্টো। ঠাকুরগাঁও প্রতিনিধি।

(৬ মাস আগে) ১৩ এপ্রিল ২০২৬, সোমবার, ২:৪৬ অপরাহ্ন

banglahour

পুষ্টি সমৃদ্ধ খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে জিংক সমৃদ্ধ ধান ও গম চাষে প্রদর্শনী কৃষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা করা হয়েছে।

আজ সোমবার (১৩ এপ্রিল) শহরের ইএসডিও প্রধান কার্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।

আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট (আইএফপিআরআই)-এর হারভেস্ট প্লাস প্রোগ্রামের আওতায় ‘রিঅ্যাক্টস-ইন’ প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মশালায় সহযোগিতা করেছে কানাডা, ওয়ার্ল্ড ভিশন, নিউট্রিশন ইন্টারন্যাশনাল এবং ম্যাকগিল বিশ্ববিদ্যালয়। প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলার ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন।

এসময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাজেদুল ইসলাম। এছাড়া রিঅ্যাক্টস-ইন এর প্রজেক্ট ম্যানেজার শাহিনুল কবির, ইএসডিও'র রিঅ্যাক্টস-ইন প্রকল্পের ফোকাল কৃষিবিদ মো. আশরাফুল আলম সহ অনেকে।

কর্মশালায় জিংক সমৃদ্ধ ব্রি ধান-৭২ ও বিনা ধান-২০ এবং ব্রি ধান-৭৪, ৮৪, ১০০ ও ১০২ জাতের ধান ও গমের উপকারিতা, আধুনিক চাষাবাদ পদ্ধতি, উৎপাদন বৃদ্ধির কৌশল এবং মানবদেহে জিংকের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

তারা আরও জানান, রিঅ্যাক্টস-ইন প্রকল্পের মাধ্যমে পুষ্টি উন্নয়ন, লিঙ্গ সমতা নিশ্চিতকরণ এবং টেকসই কৃষি ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে, যা দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।‌
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম