ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গার জীবননগরে তেল পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি করায় একজনকে কারাদণ্ড, ৫ জনকে জরিমানা

সারাদেশ | রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(৬ মাস আগে) ১৩ এপ্রিল ২০২৬, সোমবার, ৬:১৫ অপরাহ্ন

banglahour


চুয়াডাঙ্গার জীবননগরে তেল পাম্পে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির দায়ে ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক ১ জনকে এক মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। এছাড়া কাগজপত্র না থাকাসহ বিভিন্ন অপরাধে ৫ জনকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন। 


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নিয়মিত তদারকির অংশ হিসেবে সোমবার (১৩ এপ্রিল) দুপুরে জীবননগর ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন। এসময় তিনি  বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে দণ্ডবিধি, ১৮৬০ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার তৈলটুপি গ্রামের শফিকুল ইসলামের ছেলে সিফাত হোসেন জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানার আদেশ দেন।


এছাড়াও, একই আইনের আওতায় জীবননগর এলাকার সিকান্দার আলী, বিপ্লব কর্মকার, তেঁতুলিয়া গ্রামের মোহাম্মদ ইয়াসিন আলী ও হরিহর নগরের মোশারফ হোসেনকে ১ হাজার টাকার করে মোট ৪ হাজার টাকা এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক জীবননগর উপজেলার বাঁকা গ্রামের মোহাম্মদ শাহিন উদ্দিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।


চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন বলেন, নিয়মিত তদারকির অংশ হিসেবে জীবননগর ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তেল পাম্পে সিফাত ফুয়েল কার্ড ব্যতীত লাইন ভেঙ্গে জ্বালানী তেল সংগ্রহের জন্য চাপ সৃষ্টি করছিল। তাকে আইন প্রয়োগের বিষয়ে সতর্ক করে ফুয়েল কার্ডসহ লাইনে দাঁড়িয়ে জ্বালানী সংগ্রহের জন্য নির্দেশনা দেয়া হয়। কিন্তু তিনি তা অমান্য করে বিশৃঙ্খলা ও জনমনে ভীতির সৃষ্টি করায়  রাষ্ট্র দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা লংঘন করায় ভ্রাম্যমাণ আদালতে তাকে কারাদণ্ড দেয়া হয়। এছাড়া কাগজপত্র না থাকাসহ বিভিন্ন অপরাধে ৫ জনকে জরিমানা করা হয়েছে।


আইনশৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
                               

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম